প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:২৯:৪৫
নাটোরের লালপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহদী হাসান মুরাদ (২২) নামে একজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে আব্দুলপুর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায় নিহত মাহদী হাসান লালমনিরহাট জেলার শিবরামপুর এলাকার আব্দুল মালেকের সন্তান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ বিষয়ে আব্দুলপুর স্টেশন মাস্টার এসএম আবু সালেহ জানান, রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিন ঘোরানোর জন্য আব্দুলপুর জংশনে থামে। এ সময় মাহদী হাসান মুরাদ কিছু কেনার উদ্দেশে ট্রেন থেকে নামার চেষ্টা করেন বলে ধারণা করা হচ্ছে। ওই সময় ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে।
প্রজন্মনিউজ২৪
জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
নাটোরে ট্রেনে কাটা পড়ে রাবি শিক্ষার্থী নিহত
দুর্নীতির পাতা নয়, ঘাড় ধরে টান দেবো: জামায়াত আমির
রিকশা চালককে হত্যার পর রিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা
প্রায় সাড়ে ৬ কোটি পাকিস্তানি রুপিতে লাহোরে ফিজ
প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী অপরাধ করলেও ছাড় দেওয়া হবে না: জামায়াত
রাশিয়ার সাথে চারবছরের যুদ্ধে ইউক্রেনের ৫৫ হাজার সেনা নিহত: জেলেনস্কি
রাজধানীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
২ বছর পর সৌদি সফরে এরদোয়ান, রিয়াদ-আঙ্কারা সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত